ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
ধোনির কাছের বন্ধুর সঙ্গে কৃতি শ্যাননের সম্পর্কের গুঞ্জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 March, 2024, 10:45 AM

ধোনির কাছের বন্ধুর সঙ্গে কৃতি শ্যাননের সম্পর্কের গুঞ্জন

ধোনির কাছের বন্ধুর সঙ্গে কৃতি শ্যাননের সম্পর্কের গুঞ্জন

বলিউডের ব্যস্ত নায়িকা কৃতি শ্যানন। সম্প্রতি বক্স অফিসে ভালো হিট করেছে তার ছবি ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’। খুব শিগিগিরই মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘ক্রু’। ইতোমধ্যে ছবিটির প্রচারও শুরু হয়ে গেছে।

এর মধ্যেই লন্ডনের রাস্তায় দেখা গেছে অভিনেত্রীকে। এক ব্যক্তির হাতে হাত রেখে একান্ত সময় কাটাচ্ছেন দুজন। লন্ডনের রাস্তায় এক অনুরাগীর ক্যামেরাবন্দি হন তারা।

জানা যাচ্ছে, মহেন্দ্র সিংহ ধোনির কাছের বন্ধুর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। ছবি প্রকাশ্যে আসতেই অনুমান করছেন নেটিজেনরা।

শোনা যাচ্ছে ওই ব্যক্তি হলেন- কবীর বাহিয়া। তিনি একজন উদ্যোগপতি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ধোনি ও তার স্ত্রী সাক্ষীর ঘনিষ্ঠ বন্ধু। বছরের শেষ দিনও নাকি কবীরের সঙ্গে দুবাইতে কাটিয়েছেন অভিনেত্রী।

সাক্ষী-মাহির সঙ্গে কৃতি ও কবীরের ছবিও রয়েছে। তারা একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন। তবে কৃতির প্রেমের গুঞ্জন বিভিন্ন সময় ছড়িয়েছে। কখনও দক্ষিণী তারকা প্রভাস, কখনও আবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে জুড়েছে তার নাম। তবে প্রতি বারই এই জল্পনায় জল ঢেলেছেন তিনি।

এদিকে গত বছর জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। আপাতত নিজের কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে খুব চর্চায় থাকতে চাইছেন না এ অভিনেত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status