ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
রাজনীতিতে আসা নিয়ে কটাক্ষের শিকার হলেন উর্বশী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 24 March, 2024, 9:41 PM
সর্বশেষ আপডেট: Sunday, 24 March, 2024, 10:14 PM

রাজনীতিতে আসা নিয়ে কটাক্ষের শিকার হলেন উর্বশী

রাজনীতিতে আসা নিয়ে কটাক্ষের শিকার হলেন উর্বশী

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি ‘জেএনইউ: জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি’ সিনেমার প্রচারণায় বেরিয়েছিলেন উর্বশী রাউতেলা। সেখানেই এই বলিউড তারকা দাবি করেছেন, ভারতের আগামী লোকসভা নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দল তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে। একইসঙ্গে দিয়েছে ভোটে দাঁড়ানোর প্রস্তাব। কিন্তু এই মুহূর্তে রাজনীতিতে পা রাখা ঠিক হবে কিনা, তা নিয়ে ভাবনায় পড়েছেন।

রাজনীতি নিয়ে উর্বশীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অনুরাগীদের উদ্দেশে তাকে বলতে দেখা গেছে, ‘রাজনীতিতে পা রাখব কিনা সিদ্ধান্ত নিতে পারছি না। এ বিষয়ে সবার মতামত জানতে চাই। প্লিজ কমেন্ট করে জানান।

ভিডিওতে উর্বশীর এমন অনুরোধে অনেকেই তাকে কটাক্ষ করেছেন। বলেছেন, ‘রাজনীতি কোনো খেলা নয়, যা নিয়ে লোকজনকে জিজ্ঞেস করতে হবে, মাঠে নামব কী নামব না।

অনেকে কৌতূহল নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করেছেন, তিনি কি সত্যি কথা বলছেন, নাকি ভক্ত-অনুরাগীদের নিয়ে এক ধরনের মজা করছেন? এমন আরও কিছু প্রশ্ন প্রতিনিয়ত ছুটে আসছে উর্বশীর দিকে। কিন্তু এখন তিনি পুরোপুরি মুখে কুলুপ এঁটেছেন।
 
রাজনীতির আলোচনা ছাড়াও যদি বরতে হয়, এবার তার হাতে আছে বেশ কিছু সিনেমার কাজ। চলতি বছর তার অভিনীত ‘ইন্সপেক্টর অবিনাশ’, ‘এনবিকে ১০৯’, ‘দিল হ্যায় গ্রে’সহ আরও কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status