ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
৩৭ বছরে পা দিলেন সাকিব আল হাসান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 24 March, 2024, 3:06 PM

৩৭ বছরে পা দিলেন সাকিব আল হাসান

৩৭ বছরে পা দিলেন সাকিব আল হাসান

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন আজ। ১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার। আজ ৩৭ বছরে পা দিলেন বাংলাদেশি পোস্টারবয়। মাত্র ১৫ বছর বয়সে সুযোগ পান অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটারও বলা হয় তাকে। 

২০০৫ সালে অনূর্ধ্ব​-১৯ ত্রি-দেশীয় টুর্নামেন্টের ফাইনালে (অপর দুটি দেশ ছিল ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা) মাত্র ৮৬ বলে সেঞ্চুরি করে ও ৩টি উইকেট নিয়ে দলকে জেতাতে সহায়তা করেন সাকিব। ২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে সাকিব অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ৩৫.১৮ গড়ে সংগ্রহ করেন মোট ৫৬৩ রান এবং ২০.১৮ গড়ে নেন মোট ২২টি উইকেট।

এরপর ২০০৬ সালের জিম্বাবুয়ে সফরে সাকিব প্রথমবারের মত বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পান। সেই সিরিজেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় সাকিবের। ২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সাকিব। এরপর ব্যাট-বল হাতে শাসন করেছেন ক্রিকেট বিশ্ব। ভেঙ্গেছেন একের পর এক রেকর্ড। 

২০০৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে আসেন সাকিব। এই ধারাবাহিকতায় টেস্টেও নিজের কার্যকারিতা প্রমাণ করে সেরা অলরাউন্ডারের আসন দখল করেন তিনি। ২০১৫ সালের জানুয়ারিতে প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হন তিনি। যা ক্রিকেট বিশ্বে একমাত্র ঘটনা।

ওয়ানডেতে সাকিব এখন পর্যন্ত ২৪৭ ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৯টি সেঞ্চুরিতে তার রান ৭ হাজার ৫৭০। আর উইকেট রয়েছে ৩১৭টি। সাদা বলের আরেক ফরম্যাট টি-২০তে ১১৭ ম্যাচে ২৩৮২ রান ও ১৪০টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া এখন পর্যন্ত ৬৬ টেস্টে ৩৯ গড়ে ৪৪৫৪ রান করেছেন তিনি। একই সঙ্গে বল হাতে সাকিবের শিকার ২৩৩ উইকেট। 

সাকিব শুধু ক্রিকেটেরই অলরাউন্ডার নন। তিনি রাজনীতি, ব্যবসহ, পরিবারসহ সব জায়গাতে নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রমাণ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। ভোটের সময়ে তার ব্যতিক্রমী প্রচারণা নজর কেড়েছিল ভক্তদের। 

ব্যক্তিগত জীবন-
২০১২ সালের ১২ ডিসেম্বর সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তার বড় মেয়ের নাম আলাইনা হাসান অব্রি এবং ছোট মেয়ের নাম ইররাম। ২০২১ সালের ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হন সাকিব আল হাসান।

বিশেষ এই দিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম, সব জায়গাতেই আজ সাকিব বন্দনা। জন্মদিনে কিংবদন্তি এই ক্রিকেটারকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ভক্ত সমর্থকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status