ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: Sunday, 24 March, 2024, 2:52 PM

 

নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারি ও মারপিটের মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ।

গতকাল শনিবার নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম এ তথ্য নিশ্চিত করে জানান, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা এলাকার খয়বর আলীর ছেলে ইয়াবা কারবারি সাইফুল ইসলাম ভোলা (৩৮) ও ইউসুফপুর পূর্বপাড়ার মকবুল হোসেনের ছেলে গাঁজা কারবারি মোজাফফর হোসেন জিন্নাত (২৯)। অন্যদিকে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার খোরশেদ আলম (৩০) উপজেলার বীরপলি এলাকার আছির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার ইউসুফপুর এলাকায় জনৈক মানিক মিয়ার বসতবাড়ির দক্ষিণপাশে বেল গাছের নিচে মাদক কারবারি জিন্নাতের দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। আগেরদিন বৃহস্পতিবার কামুল্যা গ্রামে মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ভোলাকে গ্রেফতার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status