ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে মোস্তাফিজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 18 February, 2024, 12:54 PM

মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে মোস্তাফিজ

মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে মোস্তাফিজ

চলছে বিপিএলের দশম আসরের চট্টগ্রাম পর্ব। আজ একদিনের বিরতি দিয়ে আগামীকাল ফের মাঠে গড়াবে বিপিএল। সাগরিকায় দিনের প্রথম ম্যাচেই কুমিল্লার মুখোমুখি হবে সিলেট। তাই আগামীকালের ম্যাচের জন্য অনুশীলনে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু এদিন মাঠে বড় দুর্ঘটনার শিকার হন পেসার মোস্তাফিজুর রহমান। 

সাগরিকায় অনুশীলনে বল করছিলেন মোস্তাফিজ। একটি ডেলিভারির পর যখন আরেকটি ডেলিভারির জন্য ফিরে যাচ্ছিলেন, তখনই ওয়েস্ট ইন্ডিজ তারকা ম্যাথিউ ফোর্ডের বল সরাসরি আঘাত হানে মোস্তাফিজের মাথার পেছনের দিকে। বলের আঘাতে মাথা থেকে রক্তও বের হতে দেখা যায়।


এমন সময় মাটিতে লুটিয়ে পড়েন মোস্তাফিজ। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে। চোট কতটা গুরুতর বা ঝুঁকিপূর্ণ তা বোঝা যাবে পরীক্ষানিরীক্ষার পর।

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status