ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিল্ম ক্লাবের নির্বাচনে জয়ী হলেন যারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 18 February, 2024, 11:28 AM

ফিল্ম ক্লাবের নির্বাচনে জয়ী হলেন যারা

ফিল্ম ক্লাবের নির্বাচনে জয়ী হলেন যারা

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব নির্বাচনে সভাপতি পদে সামসুল আলম ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী কামাল মো. কিবরিয়া লিপু পেয়েছেন ২০৪ ভোট।

সামসুল আলমের প্যানেলের একজন বাদে সবাই জয় লাভ করেছেন। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন—মোজাহারুল ইসলাম ওবায়েদ (২৫৬ ভোট), আশিকুর রহমান নাদিম (২৫৯ ভোট), এম. এ. কামাল (২৭৪ ভোট), মো. ইকবাল হোসেন জয় (২৮৩ ভোট), অপূর্ব রায় (২৭৮ ভোট), দেলোয়ার জাহান ঝন্টু (৩১৫ ভোট), মো. আব্দুল্লাহ জেয়াদ (২৪৩ ভোট), আলেকজান্ডার বো (২৬৫), রিয়ানা রহমান পলি (২৪৬ ভোট) ও শবনম পারভীন (২৫৭ ভোট)।

এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিএফডিসিতে বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিরতিহীনভাবে এ সংগঠনের নির্বাচনের ভোটগ্রহণ চলে।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছিল। একটি সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয়, অন্যটি কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু-আতিকুর রহমান নাদিম।

তবে ফিল্ম ক্লাবের সদস্যদের ভোটে সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয়ের পুরো প্যানেল জয়লাভ করেছে। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন খোরশেদ আলম খসরু।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status