ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিচ্ছেদের কারণ হিসেবে ভিডিও বার্তায় যা বললেন মাহি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 17 February, 2024, 12:01 PM

বিচ্ছেদের কারণ হিসেবে ভিডিও বার্তায় যা বললেন মাহি

বিচ্ছেদের কারণ হিসেবে ভিডিও বার্তায় যা বললেন মাহি

বেশকিছুদিন ধরেই চিত্রনায়িকা মাহিয়া মাহিয়া সংসার ভাঙনের গুঞ্জন চলছিল। অবশেষে তা বাস্তবে রূপ নিয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল অ্যাকাউন্ট ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি আরও জানান ইতোমধ্যে তারা উভয়েই আলাদা থাকছেন। তবে ভিডিওর কোথাও স্বামী রাকিবের ব্যাপারে নেতিবাচক কথা বলেননি। 


রাত ১১টা ৪৯ মিনিটে আমার ফারিশ কলিজাকে দোয়া করে দিবেন সবাই… ক্যাপশনে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। ৮ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওর শুরুতে তিনি বলেন, আজকে এমন একটা ভিডিও করতে হবে আর সেটা আমার করতে হবে বিষয়টা আমি ভাবিনি। আমার মনে হয়েছে যে না এটা আসলে সবাইকে বলাটা এখন সময় হয়েছে। কারণ আমাদের নিজেদের ভালোর জন্যই আমার মনে হয় এটা বলা উচিত, সবার জানা উচিত। 


তিনি আরও বলেন, আমি আর রাকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্টেন্ডিং থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, আমরা আসলে দুজন দুজনের জন্য না। সে খুব ভালো একজন মানুষ। খুবই পরোপকারী একজন মানুষ। খুবই কেয়ারিং একজন মানুষ। এই পর্যন্ত যতগুলো দিন আমি কাটিয়েছি। সে আমার অনেক যত্ন নিয়েছে, আমারও অনেক টেক কেয়ার করেছে, আমার পুরো পরিবারের মানুষকে সম্পর্ক করেছে। যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে। সবসময় সে আমাকে ছাতার মতো করে আগলে রেখেছিল। 

মাহি বলেন, একটা ছাদের নিচে দুটো মানুষ কেনো আসলে ভালো নেই। এটা ঐ দুটো মানুষই কেবল ভালো বলতে পারে। ওরা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আসলে তাদের সমস্যা বুঝতেও পারবে না সমাধানও করতে পারবে না। আমরা দু’জন মিলেই আমাদের সম্পর্ক যেটা ছিল সে সম্পর্কের জায়গা থেকে দুজন দুজনকে সম্মান জানিয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আলাদা হব। আমরা আলাদা আছি অনেকদিন যাবত। হয়ত খুব দ্রুতই এটার একটা ইনডিং হবে। আমরা দুজন মিলেই এটা ঠিক করব যে, এটা কিভাবে শেষ হবে।  


ভিডিওর একপর্যায়ে মাহি তার সন্তানকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে নেটিজেনদে উদ্দেশ্যে বলেন, ও হয়তো এখন এসব বুঝতে পারে না, কিন্তু একসময় এসব বুঝবে, তখন নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

উল্লেখ্য, এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিবাহ। এর আগে তিনি ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন। ৫ বছর সংসার করার পর ২০২১ সালের ২২ মে বিবাহিত সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। তার আগে অবশ্য রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। পরে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে পুত্রসন্তান ফারিশ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status