|
নাটোরের বাগাতিপাড়ায় ট্রাক উল্টে বালু শ্রমিকের মৃত্যু
ওমর ফারুক খান,লালপুর
|
![]() নাটোরের বাগাতিপাড়ায় ট্রাক উল্টে বালু শ্রমিকের মৃত্যু ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বালু বাহী ট্রাক (বগুড়া-ড-১১-২২২৭)চারঘাট বালুরঘাট হতে মালঞ্চির দিকে যাওয়ার পথে ধোপারবিল এলাকায় মালঞ্চির দিক থেকে দূত গতিতে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের সম্ভবনা দেখে ট্রাক চালক মোটরসাইকেল আরোহীকে বাঁচানোর চেষ্টা করে, এতে ট্রাককে অতিরিক্ত বাম দিকে নিয়ে যায় সে। এসময় বালু বাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিচু জায়গায় পড়ে যায়, তখনই ট্রাক এবং বালুর চাপায় ট্রাকের ওপরে থাকা ওই শ্রমিকের মৃত্যু হয়। এরপর ওই মোটরসাইকেলটি এসে ট্রাকের সাথে ধাক্কা লাগে। তবে মোটরসাইকেল চালকের কোনো ক্ষতি হয়নি।স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মনজুরুল আলম ঘটনাস্থল থেকে মরদেহ সহ আহতদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে বলে ঘটনার সত্যতা নিশ্চত করেন। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের লোকরা এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
