|
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য বেড়েছে, কর্তৃপক্ষ নীরব
আবদুর রউফ, চৌদ্দগ্রাম
|
![]() চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য বেড়েছে, কর্তৃপক্ষ নীরব জানা গেছে, গত কয়েক দিন সকাল থেকে বিকেল পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে ঠান্ডাজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিনই বর্হিবিভাগে ৫টার স্লিপে শত শত শিশু ও নারী-পুরুষ বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা নেন। এছাড়া প্রতিদিনই অফিস সময়ের বাইরে আবাসিক এলাকায় ডাক্তারদের বাসার চেম্বারেও ব্যক্তিগতভাবে চিকিৎসা নেয় রোগীরা। হাসপাতাল থেকে বাসায় সব জায়গায় দেখা মিলে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের। তারা ডাক্তারদের চেম্বার থেকে রোগী বের হওয়ার সঙ্গে সঙ্গে প্রেসকিপশন চেক করেন কোন কোম্পানির ওষুধ ডাক্তার লিখেছে। আরো জানা গেছে, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের দালালরা প্রেসকিপশন নিজের হাতে নিয়ে জোরপূর্বক অনেক রোগীকে নিজেদের হাসপাতালে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ওষুধ কোম্পানির প্রতিনিধি ও দালালদের দৌরাত্ম্যে রোগী ও তাদের স্বজনরা বিব্রত হয়ে পড়েন। সম্প্রতি চৌদ্দগ্রাম উপজেলায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য সমন্বয় সভায় মুজিবুল হক এমপি বহিরাগত দালালদের দৌরাত্ম্য বন্ধের নির্দেশ দিয়ে রোগীদের পর্যাপ্ত সেবা দেওয়ার আহ্বান জানান। তাতেও কোনো কাজ হচ্ছে না বলেও অভিযোগ ভুক্তভোগীদের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
