|
ক্যান্সার কেড়ে নিলো এ্যাডঃ রমিসা খাতুন সীমুর জীবন
নতুন সময় প্রতিনিধি
|
![]() ক্যান্সার কেড়ে নিলো এ্যাডঃ রমিসা খাতুন সীমুর জীবন শনিবার (২৭ জানুয়ারী) বাদ যোহর রাজাপুরে নিজ গ্রামের বাড়িতে জানাজা নামায শেষে রাজাপুর সরকারি কলেজ সংলগ্ন পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৬শে জানুয়ারী দিবা গত রাত ২টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বনি আমিন বাকলাই বলেন, রমিসা খাতুন সীমু অনেক দিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গতকাল রাতে মৃত্যু বরণ করেন। তিনি অন্তত ভালো একজন মানুষ ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি সহ বিভিন্ন ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
