ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ময়লার ভাগাড়ে কেন তারকারা, জানালেন নির্মাতা অমি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 January, 2024, 12:05 AM

ময়লার ভাগাড়ে কেন তারকারা, জানালেন নির্মাতা অমি

ময়লার ভাগাড়ে কেন তারকারা, জানালেন নির্মাতা অমি

বিশাল এক ময়লার ভাগাড়। আর সেখানে পরিপাটি পোশাকে সেজেগুজে বসে ও দাঁড়িয়ে আছেন কয়েকজন তারকা। এর মধ্যে আছেন তাসনিয়া ফারিণ, তারিক আনাম খান, জিয়াউল হক পলাশ, ইন্তেখাব দিনারের মতো শিল্পীরা। কিন্তু কেন? তার উত্তর জানালেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি জানান, এটি আসলে তার নতুন ওয়েব ফিল্ম ‘অসময়’র প্রথম পোস্টার। আর গল্পের খাতিরেই এমন ব্যতিক্রমী পোস্টার বানানো হয়েছে। কমেডি ধাঁচের কাজের জন্যই অমির পরিচিতি। তবে এবার কমেডির সঙ্গে সমাজের কিছু অসঙ্গতি তুলে ধরেছেন গল্পে। সব কিছু ঠিক থাকলে এ মাসেই ছবিটি মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে। ওয়েব ফিল্মটির প্রযোজক ও বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, এই গল্প যখন প্রথমবার অমি আমাকে শোনায়, তখনই বুঝতে পারি সে দারুণ কিছু বানাতে চলেছে।


‘অসময়’ হবে আমাদের পক্ষ থেকে দর্শকের জন্য নিউ ইয়ার উপহার। ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, রুনা খান, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদসহ অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status