ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কী করলে ড. ইউনূসের বিচার হতো না, জানালেন অ্যাটর্নি জেনারেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 2 January, 2024, 11:39 PM

কী করলে ড. ইউনূসের বিচার হতো না, জানালেন অ্যাটর্নি জেনারেল

কী করলে ড. ইউনূসের বিচার হতো না, জানালেন অ্যাটর্নি জেনারেল

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ স্বীকার করে নিলেই গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচার হতো না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। মঙ্গলবার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে শ্রম আদালতের বিচারক নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মামলায় রায় দিয়েছেন বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘অভিযোগ স্বীকার করে নিলেই তো আর বিচার হতো না। সাজার রায়ের পর তো সবাই নিজেকে নির্দোষ দাবি করে। ড. ইউনূস সেই দাবিই করেছেন। বরং তিনি যদি নিজের দোষ স্বীকার করতেন, সেটাই ব্যতিক্রম হতো।’


অপর প্রশ্নের জবাবে এ এম আমিন উদ্দিন বলেন, বিদেশিরা না জেনে ড. ইউনূসের রায়ের ইস্যুতে সমালোচনা করছেন। তিনি বলেন, ‘বিদেশিদের আমাদের দেশের শ্রম আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। এ কারণে তারা রায় নিয়ে সমালোচনা করছেন।’

গতকাল সোমবার শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আপিল করার শর্তে আসামিদের এক মাসের জামিন দিয়েছেন আদালত।

কাল বিকেল ৩টায় ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা তাদের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। আদালত কারাদণ্ডের রায় ঘোষণার পর ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামির আইনজীবীরা উচ্চ আদালতে আপিলের শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত এক মাসের জামিন মঞ্জুর করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status