|
আজ ভোট দেবেন রাষ্ট্রপতি
নতুন সময় প্রতিবেদক
|
![]() আজ ভোট দেবেন রাষ্ট্রপতি নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে ভোটকেন্দ্রে যেতে অসমর্থ- চার ধরনের ভোটাররা ডাকে বা পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সেই ধারাবাহিকতায় এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদান উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ে সভার ইসির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে বিদেশে বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্টদের মাঝে প্রচারণার নির্দেশনা দেওয়া হয়। রাষ্ট্রপতির ভোট প্রয়োগের মাধ্যমে পোস্টাল ব্যালটের বিষয়টি জনপ্রিয় করতে চায় নির্বাচন কমিশন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
