ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
ম্যারাডোনার পথে মেসি, কিন্তু বাধা ফিফা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 January, 2024, 1:54 PM

ম্যারাডোনার পথে মেসি, কিন্তু বাধা ফিফা!

ম্যারাডোনার পথে মেসি, কিন্তু বাধা ফিফা!

আর্জেন্টিনা ফুটবল সংস্থা সিদ্ধান্ত নিতে চলেছে যে লিওনেল মেসির ১০ নম্বর জার্সি আর কাউকে পরতে দেয়া হবে না । মেসি অবসর নেয়ার সাথে সাথে তার জার্সির নম্বরটিও অবসর নেবে। উল্লেখ্য, আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরতেন দিয়েগো মারাডোনাও।

আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের কর্তা ক্লডিয়ো তাপিয়া এক সংবাদমাধ্যমকে বলেছেন, 'মেসি যখন জাতীয় দল থেকে অবসর নেবে, তার পর থেকে আর কাউকে দেশের হয়ে ১০ নম্বর জার্সি পরতে দেয়া হবে না। সারা জীবনের মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়ে দেয়া হবে। মেসিকে সম্মান জানাতে এটুকু তো আমরা করতেই পারি।'

তবে এই প্রথম নয়। ২০০২ সালেও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন চেষ্টা করেছিল ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠাতে। সেই সময় মারাডোনাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিতে চেয়েছিল তারা। কিন্তু বাধা হয় ফিফা। তাদের নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতায় ১ থেকে ২৩ নম্বর জার্সি রাখতেই হবে। ২০০২ সালে আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরেছিলেন এরিয়াল ওর্টেগা।

২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন মেসি। মারাডোনার পর তিনিই দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন। কিন্তু মেসির ক্ষেত্রে বাধা হতে পারে ফিফার নিয়ম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status