ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
গাজা ইস্যুতে বিরল পদক্ষেপ নিলেন জাতিসংঘ মহাসচিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 December, 2023, 1:18 AM
সর্বশেষ আপডেট: Friday, 8 December, 2023, 1:22 AM

গাজা ইস্যুতে বিরল পদক্ষেপ নিলেন জাতিসংঘ মহাসচিব

গাজা ইস্যুতে বিরল পদক্ষেপ নিলেন জাতিসংঘ মহাসচিব

গাজা ইস্যুতে এক বিরল পদক্ষেপ নিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অবরুদ্ধ গাজা উপত্যকায় ৯৯ ধারা জারি করার আহ্বান জানিয়েছেন তিনি। এই ধারা সংকট সমাধানের সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার হিসেবে বিবেচিত। 


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে একটি চিঠি পাঠিয়ে জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ জারির আহ্বান করেছেন অ্যান্তোনিও গুতেরেস। এই ধারায় বলা আছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন বিষয়ে যে কোনো পদক্ষেপ নিতে পারেন জাতিসংঘ মহাসচিব।

চিঠিতে আরও বলা হয়েছে, একটি মানবিক বিপর্যয় এড়াতে নিরাপত্তা পরিষদকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন গুতেরেস। সেই সঙ্গে গাজায় মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বানও জানিয়েছেন তিনি।

১ জানুয়ারি ২০১৭ সালে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এই ধারাটি আহ্বান করেছেন গুতেরেস।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status