ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
বিস্ফোরক তথ্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 December, 2023, 1:16 AM

বিস্ফোরক তথ্য

বিস্ফোরক তথ্য

২১ বছরের মার্কিনি গায়িকা বিলি আইলিশ এই মুহূর্তে বেশ জনপ্রিয়। টিনেজ শ্রোতাদের হৃদয়ে থাকেন তিনি বরাবরই। বিলি সমপ্রতি নিজের সম্পর্কে এক বিস্ফোরক তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, নারীদের প্রতিই তিনি আকৃষ্ট। সমপ্রতি ভ্যারাইটি ম্যাগাজিনের বার্ষিক অনুষ্ঠানে বিলি হাজির হয়ে বলেন, আমি এটা উপলব্ধিই করতে পারিনি যে, মানুষজন জানে না আমার মেয়েদের প্রতি আসক্তির কথা। সত্যিই আমার বিশ্বাস হয়নি। আমি ভাবি, কেন আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা মানে যারা শুধুই মেয়েদের ভালোবাসি। এটা নিয়ে কথা বলতে কিছুটা নার্ভাসও লাগে। তবে আমি মেয়েদের জন্যই।


অতীতে বিলি ভ্যারাইটি ম্যাগাজিনের পাওয়ার অফ উইমেন ইস্যুতেও মহিলাদের ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি জানান, আগে আমি কখনই বুঝিনি যে, আমি মেয়েদের সঙ্গে এত ভালো নিজেকে মেলাতে পারবো। আমি মেয়েদের প্রচণ্ড ভালোবাসি। মানুষ হিসেবে তাদের ভালোবাসি। বাস্তবেই তাদের প্রতি আকৃষ্ট। মেয়েদের সঙ্গে আমার জীবনের গভীর যোগ রয়েছে। আমার বান্ধবী থেকে শুরু করে পরিবার। শারীরিক ভাবেও আমি নারীদের প্রতিই আকৃষ্ট। তবে তাদের সৌন্দর্য এবং উপস্থিতিতে আমি আবার ভীত! গত মাসেও এক অনুষ্ঠানে বিলি কথা বলেছিলেন তার নারীত্ব নিয়ে। তিনি বলেছিলেন, আমার জীবনের অনেকটা সময় আমি এটা ভেবে কাটিয়েছি যে, আমি একজন মহিলা হওয়ার যোগ্য নই। 
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status