ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
টানা ১৫ বার সেরা করদাতা হাকিমপুরী জর্দার কাউস মিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 December, 2023, 1:11 AM

টানা ১৫ বার সেরা করদাতা হাকিমপুরী জর্দার কাউস মিয়া

টানা ১৫ বার সেরা করদাতা হাকিমপুরী জর্দার কাউস মিয়া

দেশের অনেক বড় ব্যবসায়ীকে পেছনে ফেলে টানা ১৫ বছর সেরা করদাতা নির্বাচিত হয়েছেন পুরান ঢাকার জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া। তিনি হাকিমপুরী জর্দা প্রস্তুতকারী কোম্পানির স্বত্বাধিকারী।  


মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণিতে ২০২২-২৩ করবছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 


এতে বলা হয়, হাকিমপুরী জর্দা প্রস্তুতকারী কোম্পানির স্বত্বাধিকারী কাউছ মিয়া ২০২২-২৩ করবর্ষে ‘ব্যবসায়ী’ শ্রেণিতে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। এ নিয়ে টানা ১৫ বারের মতো সেরা করদাতা নির্বাচিত হলেন এই প্রবীণ ব্যবসায়ী। 

জানা গেছে, কাউছ মিয়া গত বছর ‘সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিক’ শ্রেণিতে সেরা করদাতা হয়েছিলেন। তার আগের বছর অর্থাৎ ২০২০-২১ করবর্ষে মুজিব বর্ষের সেরা করদাতাও হয়েছিলেন তিনি।
 
১৯৫৮ সালে কর দেওয়া শুরু করেন কাউছ মিয়া। ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এক নম্বর করদাতা হয়েছিলেন। ২০০৮ সাল থেকে তিনি সর্বোচ্চ করদাতা হচ্ছেন।
 
এ বছর ব্যবসায়ী ক্যটাগরিতে হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী কাউছ মিয়া ছাড়া কর কার্ড পাচ্ছেন গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মূর্তজা, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও চেয়ারম্যান এস এম শাসছুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
 
উল্লেখ্য, ২০২২-২৩ করবছরে ৩ ক্যাটাগরিতে ৭৬ জন ব্যক্তি, ৫৪টি কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১১টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড দেওয়া হবে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status