ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
অসুস্থ বিড়ালকে বাঁচাতে ৯৯৯ এ ফোন, এ্যাম্বুলেন্সসহ দুই গাড়ি নিয়ে হাজির উদ্বারকারী দল
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Wednesday, 6 December, 2023, 12:02 AM

অসুস্থ বিড়ালকে বাঁচাতে ৯৯৯ এ ফোন, এ্যাম্বুলেন্সসহ দুই গাড়ি নিয়ে হাজির উদ্বারকারী দল

অসুস্থ বিড়ালকে বাঁচাতে ৯৯৯ এ ফোন, এ্যাম্বুলেন্সসহ দুই গাড়ি নিয়ে হাজির উদ্বারকারী দল

অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক বিড়ালকে বাঁচাতে ৯৯৯ এ কল দেয় কলেজছাত্র ওসমান গনি। খবর পেয়ে একটি এ্যাম্বুলেন্সসহ দুইটি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের উদ্বারকারী দল পৌঁছে ঘটনাস্থলে। চিকিৎসা ব্যবস্থা না থাকায় ঘুরে আসে উদ্ধারকারী দল। ঘটনার একদিন পর ধুঁকে ধুঁকে মারা যায় অসুস্থ বিড়ালটি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ফলবাজারে ঘটে হৃদয়বিদারক এহেন ঘটনা।

রবিবার রাত সাড়ে ৭টার দিকে নিজের দোকানের পাশে একটি বিড়ালকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্বারের আহ্বান জানিয়ে ৯৯৯ এ কল দেয় সদ্য কলেজউত্তীর্ণ ওসমান গনি। ফোনে গর্ভবতী মহিলা বিড়াল অসুস্থতার কথা বলেন বলে দাবি ওই কলেজছাত্রের।  অন্যদিকে ফায়ার সার্ভিস বলছে, গর্ভবর্তী মহিলা অসুস্থ হওয়ার কথা জানতে পেরে দ্রুত একটি এ্যাম্বুলেন্সসহ দুইটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের উদ্বারকারীরা। ঘটনাস্থলে গিয়ে দেখেন গর্ভবতী মহিলা নয়, অসুস্থ হয়ে পড়ে আছে গর্ভবর্তী একটি অসুস্থ বিড়াল।

রাতের বেলায় জেলায় এসব প্রাণীর কোন চিকিৎসা ব্যবস্থা না থাকায় ঘুরে আসেন ফায়ার কর্মীরা। একদিন পর সোমবার সকালে মারা যায় অসুস্থ বিড়ালটি। বিড়াল অসুস্থ হওয়ার খবরে ফায়ার সার্ভিসের উপস্থিতি হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।

৯৯৯ এর মাধ্যমে ও খবর দেয়া কলেজছাত্রের সাথে কথা বলে নিশ্চিত হয়েই গর্ভবতী নারীকে উদ্বারে দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয় বলে জানায় ফায়ার সার্ভিস। 

গর্ভবতী বিড়ালটি দুই দিন আগে গাড়ির ধাক্কায় আহত হওয়ার পর থেকে বারোঘরিয়া ফলবাজারের একটি দোকানে পড়ে ছিল। মারা গেলে মহানন্দা নদীর ধারে ফেলে আসে স্থানীয়রা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status