|
বাগেরহাটে রাজনৈতিক সৌহার্দ্য ও সংস্কৃতি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
সোহেল রানা বাবু,বাগেরহাট
|
![]() বাগেরহাটে রাজনৈতিক সৌহার্দ্য ও সংস্কৃতি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি আসনে মোট ২৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ গ্রহন করছেন। অতীতের মত বাগেরহাটে এই নির্বাচনে কোন ধরনের সহিংসতা না করার জন্য প্রতিশ্রূূতি ব্যক্ত করা হয়। রাজনীতির নামে গাড়ী ভাংচুর,গাড়ীতে আগুন দেয়া,রাস্তা অবরোধ করে ক্ষতিসাধন করে দেশ ও জনগনের সম্পদ নষ্ট না করাও প্রতিজ্ঞা করা হয়। যুব প্রতিনিধি জান্নাতুন ফেরদাউস সহ অনেকে বলেন, সহিংসতা পরিহার করে রাজনৈতিক সৌহার্দ্য ও সংস্কৃতি গ্রহনের জন্য রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতাদের শিষ্টাচার সম্পর্কে কর্মীদের মাঝে এডভোকেসী করার জন্য উদ্ভুদ্ধ করার মতামত দেন। পাশাপশি নেতাদেও নাগরিক অধিকারও হতদরিদ্র মানুষের পাশে থেকে সত্যিকারের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রæতি বাস্তবায়ন করার দাবী জানানো হয়। এছাড়া যুব সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিকদগুলোর কাছে যুবদের জন্য তাদের প্রত্যাশিত প্রত্যাশা তুলে ধরেন। এফ সি ডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল অ্যাকাউন্টাবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেইস) প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
