|
কুড়িগ্রামের রৌমারীতে পঁচা মাংস বিক্রির দায়ে এক কসাই আটক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের রৌমারীতে পঁচা মাংস বিক্রির দায়ে এক কসাই আটক জানা যায়, রৌমারী বড়াই কান্দি বাজারের রফিকুল ইসলামের মেহেদী মাংস ঘরের কসাই শফিকুল ইসলাম বেশ কিছুদিন থেকে ভেজাল মাংস বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ক্রেতার বিভিন্ন অভিযোগের প্রেক্ষীতে গতকাল রবিবার পচা মাংস বিক্রির সময় তাকে হাতে নাতে আাটক করে এক মাসের জেল ও তার ব্যাবসা প্রতিষ্ঠান সিলগলা করে দেয়া হয়। উল্লেখ্য যে,বেশ কিছুদিন থেকে কুড়িগ্রামের প্রায় সকল হাট-বাজার গুলোতে মাংসের দোকান গুলোতো কসাইদের মাংস বিক্রি নিয়ে ক্রেতাদের বিভিন্ন অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট প্রশাসনের কোন দেখভাল না থাকায় মাংস বিক্রিতে কসাইদের বিভিন্ন অনিয়ম চলছে।এব্যাপারে উপস্থিত ক্রেতা আইজার মিয়া,মোকলেছুর রহমান,মতিয়ার মিয়া অভিযোগ করে বলেন, ওই কসাই বেশির ভাগ সময় অনেক দিনের ফ্রীজে রেখে দেয়া পঁচা মাংস বিক্রি করে আসছিল, এছাড়া মাংস কিনতে গেলে ক্রেতাদের মাংসের চেয়ে অপ্রয়োজনীয় হাড়- হাড্ডি জোর করে দেয়া হয়,দাম বেশি নেয়া হয়, কোন কিছু বললে অসদাচরন করে এমনকি ক্রেতাদের সাথে বাক বিতন্ডতার জড়িয়ে পরে।অবশেষে বিষয় গুলো নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করা হলে ওই কসাইয়ের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হয়।এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা জানান,কোথাও এধরণের কোন আভিযোগ পেলে তিনি সংশ্লিষ্ট কতৃর্পক্ষে অভিযোগ করারা পরামর্শ দেন।অভিযোগ পেলে অসাধু যেকেন ব্যয়সায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
