|
জেলা প্রশাসকের বাসভবনের পাশে টেনিস কোর্টে দুটি ককটেল বিস্ফোরণ
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() জেলা প্রশাসকের বাসভবনের পাশে টেনিস কোর্টে দুটি ককটেল বিস্ফোরণ টেনিস কোর্টের পাশে জেলা স্টেডিয়াম থেকে ককটেল দুটি ছোঁড়া হয়েছে বলে দাবি পুলিশের। অপর দিকে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যই দুর্বৃত্তরা স্টেডিয়াম থেকে ককটেল দুটি নিক্ষেপ করে পালিয়ে যায়। টেনিস কোর্টের মধ্যেই ককটেল দুটি বিস্ফোরণ হয়। সিসিটিভি ফুটেজে তাদেরকে দেখা গেছে। শনাক্ত করে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল ও এর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। ককটেল বিস্ফোরণের পর জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান-সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছে পুলিশ। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। উল্লেখ্য, জেলায় এর আগেও সরকারি স্থাপনা (জেলা নির্বাচন কার্যালয়) ও নির্বাচনী প্রার্থীর বাসভবনের দেয়ালে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
