|
কুড়িগ্রামে ৫ টাকায় ব্যাগ ভর্তি সবজি বাজার উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() কুড়িগ্রামে ৫ টাকায় ব্যাগ ভর্তি সবজি বাজার উদ্বোধন বাজার উদ্বোধনের প্রথম দিনে প্রায় দেড় শতাধিক পঙ্গু, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে ব্যাগ ভর্তি বাজার প্যাকজে ১ টি ডিম, ১ কেজি ফুলকপি, সিম, লালশাক,বেগুন, মুলা, ধনিয়া পাতা, ইত্যাদি ৫ টাকার বিনিময়ে বিক্রয় করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক,ফাইট আনটিল লাইটের নির্বাহী পরিচালক আব্দুল কাদের,ইউপি সদস্য রাশিদা, ফুল এর ব্যবস্থাপক রবিউল ইসলাম ও স্থানীয় সুধিজন প্রমূখ। ২' শত টাকার বাজার ৫ টাকায় কিনতে পেয়ে অনেকে খুশি হয়। এ সময় উপস্থিত ফুল' এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন,দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে এমন ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করা হয়েছে। আজকে প্রথম এই বাজার শুরু করা হলো, পবর্তীতে কুড়িগ্রাম জেলার প্রতিটি উপজেলায় এই বাজার চালু করার পরিকল্পনার কথা রয়েছে বলে তিনি ঘোষনা দেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো
ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, দুর্নীতিবাজ তহসিলদারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?’
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান
সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত
