|
কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ৪ জুয়াড়ি সহ ২৭ জন গেফতার
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ৪ জুয়াড়ি সহ ২৭ জন গেফতার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্রে জানা যায়,জেলার চিলমারী থানা পুলিশ ২৮নভেম্বর বিশেষ অভিযান চালিয়ে,চিলমারী থানাধীন বজরা তবকপুর গ্রামের ওয়াহেদুল ইসলাম (৩২), চান মিয়া (৫০), থানাহাট (ছড়ারপাড়) এলাকার মাহবুবুর রহমান (৪৮),মতিউর রহমান (৪৮)' নামের ৪ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।অপর দিকে জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ৪ জন (উলিপুর), সিআর ওয়ারেন্ট মূলে ৪ জন (কুড়িগ্রাম-৩, ফুলবাড়ী-১), নিয়মিত মামলায় গ্রেফতার ১২ জন (কুড়িগ্রাম-৩, নাগেশ্বরী-২, ফুলবাড়ী-১, ভূরুঙ্গামারী-১, চিলমারী-৪, রৌমারী-১), পূর্বের মামলায় ৩ জন (ফুলবাড়ী-২, চিলমারী-১), সহ মোট ২৩ জন আসামী সহ মোট ২৭ জনকে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি এবং একই সাথে বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামিদের গ্রেফতার করা হচ্ছে। তিনি আরো বলেন,ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।এজন্য তিনি বরাবরের মতো কুড়িগ্রাম জেলাবাসির সহযোগিতা কামনা করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
