|
যশোর-৪ আসনে গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী সুমন হোসেন
নতুন সময় ডেস্ক
|
![]() যশোর-৪ আসনে গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী সুমন হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক কবুতরে প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার সকালে গণতান্ত্রী পার্টির সভাপতি ১৪ দলের শীর্ষনেতা ডাঃ শাহদাত হোসেন রাজধানীর পুরানা পল্টনস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়পত্র তুলে দেন। যশোর-৪ আসনটি বাঘারপাড়া, অভয়নগর এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। আসনটির ভোটার সংখ্যা ৩,৮৬,৮৫৪। মোট ভোট কেন্দ্র ছিল ১৩৩টি। এ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত রনজিৎ কুমার রায়। সুমন হোসেন বলেন, ‘আমি যশোরের সন্তান। যশোরের সাধারণ মানুষ আমাকে সব সময় তাদের সন্তানের চোখে দেখেন। সন্তান হিসেবে তাদের বিপদে-আপদে, সুখে-দুঃখে পাশে থেকে তাদের সেবা করা আমার কর্তব্য। দীর্ঘ ৩৫ বছর ধরে আমি যশোরের মানুষের সেবা করে যাচ্ছি এবং অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছি। আমি যশোকে একটি বাসযোগ্য, আধুনিক, মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি।’ তিনি বলেন, নানা সামাজিক কর্মকা-, সভা-সমাবেশ ও গণসংযোগ করে তৃণমূলে সম্পর্ক গড়ে তুলেছি। দলের শীর্ষ নেতারা এ বিষয়ে অবগত আছেন। তাই দলীয় প্রতীক নিয়েই নির্বাচনের লড়াইয়ে থাকতে চাই। শান্তির প্রতিক কবুতর নিয়ে আমি বিজয়ী হবো বলে আশা করি। ভবদহ সমস্যার স্থায়ী সমাধান, শিক্ষাপ্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত, অর্থনৈতিক মুক্তি ও কর্মসংস্থান সৃষ্টি হবে আমার প্রধান লক্ষ্য।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত : ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান
অর্থাভাবে চিকিৎসা থমকে ছিল, ভানু চন্দ্রের পাশে উপজেলা প্রশাসন
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
