ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওমরায় নারীদের পোশাক নিয়ে নতুন নির্দেশনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 September, 2023, 1:20 AM

ওমরায় নারীদের পোশাক নিয়ে নতুন নির্দেশনা

ওমরায় নারীদের পোশাক নিয়ে নতুন নির্দেশনা

ওমরাহ করতে কাবা শরীফে যাওয়া নারীরা কেমন পোশাক পরবেন তা নিয়ে নির্দেশনা দিয়েছে সৌদি সরকার।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে,ওমরাহ পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবেন। তবে সেটি অবশ্যই নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে হতে হবে। নারীরা যে পোশাকই পরেন না কেন, সেটি অবশ্যই ঢিলেঢালা হতে হবে, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না এবং শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে।

হজের সময় ছাড়া যে কোনো সময় সৌদি আরবে ওমরাহ পালন করা যায়। তবে বছরের একটি নির্দিষ্ট সময় ওমরাহ করতে দেশটিতে বেশি মানুষের আগমন ঘটে। যেটিকে ওমরাহ’র মৌসুম হিসেবে বলা হয়। হজের পরপরই এই মৌসুম শুরু হয়। ইতোমধ্যে চলতি বছরের ওমরাহ মৌসুম শুরু হয়ে গেছে। সৌদি আরবের প্রত্যাশা এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ করতে ১ কোটির বেশি মুসল্লি মক্কায় যাবে।

মুসল্লিরা যেন নির্বিঘ্নে ওমরাহ পালন করতে পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপও নিয়েছে সৌদি সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status