|
১৭ সেপ্টেম্বর আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() ১৭ সেপ্টেম্বর আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে স্মরণকালের সবচেয়ে বড় নাগরিক সংবর্ধনা দিতে প্রস্তুতিও নেয়া হচ্ছে সেখানে। ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে এলাকাটি। প্রতিদিনই চলছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর সভা-সমাবেশ। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে ১৭ সেপ্টেম্বর রোববার জড়ো হবেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। এসময় বাইরে আনন্দ মিছিল করবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশিরা। একই দিন বিকেল ৫টায় ম্যানহাটন মেরিয়ট দরবার হলে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। বক্তব্য রাখবেন নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে। নিউইয়র্কে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি চলাকালে শেখ হাসিনা ম্যানহাটন লটোপ্যালেচ হোটেলে অবস্থান করবেন। ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যাবেন তিনি। সেখান থেকে ৩০ সেপ্টেম্বর রওনা হবেন লন্ডনের উদ্দেশ্যে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
