|
‘মোবাইল কোম্পানিগুলোর কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি টাকা’
নতুন সময় ডেস্ক
|
![]() ‘মোবাইল কোম্পানিগুলোর কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি টাকা’ সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য মো. শহিদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মোস্তফা জব্বার বলেন, বকেয়ার তালিকায় প্রথমে থাকা গ্রামীণফোনের কাছে পাওনা রয়েছে ৬ হাজার ১০১ কোটি ৮১ লাখ টাকা। দ্বিতীয় স্থানে থাকা বাংলালিংকের কাছে ৮৮০ কোটি ১৫ লাখ টাকা, রবি আজিয়াটার কাছে ৫৩৯ কোটি ৭৬ লাখ টাকা এবং সিটিসেলের কাছে ১৭০ কোটি ৯৫ লাখ টাকা পাওনা রয়েছে। এ ছাড়া টেলিটকের কাছে বকেয়া রয়েছে ১২৭ কোটি ৩৬ লাখ টাকা। তিনি বলেন, টেলিটকের থ্রিজি স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি বাবদ ১ হাজার ৫৮৫ কোটি ৯৩ লাখ টাকা ইক্যুইটিতে কনভার্সনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। আরেক প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, বর্তমানে দেশে সর্বোচ্চ কলরেট দুই টাকা এবং সর্বনিম্ন ৪৫ পয়সা। প্রচলিত মোবাইল কলরেট মার্কেট পর্যালোচনা ও আর্থ সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে নির্ধারণ করা হয়েছে। আপতত কলরেট পুনর্নির্ধারণের কোনো পরিকল্পনা সরকারের নেই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
