ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী অপহরণ, ৯ ঘন্টা পর উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 September, 2023, 1:04 AM

সাজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী অপহরণ, ৯ ঘন্টা পর উদ্ধার

সাজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী অপহরণ, ৯ ঘন্টা পর উদ্ধার

রাঙামাটির সাজেকে বেড়াতে যাওয়ার পথে অপহরণ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বীপিতা চাকমাকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে শিজকছড়া-উদয়পুর সড়কের দাড়িপাড়া এলাকার মোনআদাম থেকে তাঁকে পুলিশ উদ্ধার করেছে।

এর আগে আজ দুপুরে বাঘাইহাট-সাজেক সড়কের শিজকছড়া থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে ওই তরুণীকে অপহরণ করে নিয়ে যায়। ওই তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী সকাল সাড়ে ১০টায় জিপে বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশে রওনা দেন। সেখানে একটি জিপে সহপাঠীদের সঙ্গে ওই ছাত্রীও ছিলেন। বেলা পৌনে একটার দিকে শিজকছড়া এলাকা অতিক্রমের সময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁদের যানবাহনটির গতি রোধ করে। পরে অস্ত্রের মুখে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, দুপুরে শিজকছড়া থেকে অপহরণের পর দুর্বৃত্তরা ওই তরুণীকে দাড়িপাড়া-উদয়পুরের দিকে নিয়ে যায়। পরে দাড়িপাড়া থেকে উদয়পুর যাওয়ার পথে মোনআদাম এলাকায় একটি জুম ঘরে রেখে যায়। সন্ধ্যা সোয়া সাতটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অক্ষত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে। উদ্ধারের পর পুলিশ সাজেক থানায় নিয়ে আসে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, সাজেক থানায় আইনি প্রক্রিয়া শেষে ওই তরুণীকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ধরনের অপহরণের ঘটনা যেন না ঘটে, তার জন্য রাঙামাটি জেলা পুলিশ সব ধরনের নিরাপত্তা জোরদার করবে বলে তিনি জানান। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status