ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধীমন বড়ুয়ার পরিচালনায় প্রথম সিনেমা ‘পদ্মাবতী’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 September, 2023, 11:48 PM
সর্বশেষ আপডেট: Thursday, 7 September, 2023, 1:42 AM

ধীমন বড়ুয়ার পরিচালনায় প্রথম সিনেমা ‘পদ্মাবতী’

ধীমন বড়ুয়ার পরিচালনায় প্রথম সিনেমা ‘পদ্মাবতী’

নিয়মিত সিনেমা প্রযোজনা করছেন ধীমন বড়ুয়া। এবার তাকে প্রথমবারের মতো দেখা যাবে সিনেমা পরিচালনায়। তার পরিচালনায় ‘পদ্মাবতী’ সিনেমাটি প্রযোজনা করছে বিডি এন্টারটেইনমেন্ট।

ধীমন বড়ুয়া সিনেমা পরিচালনার প্রসঙ্গে বলেন, 'আমি পেশাদার পরিচালক নই। এর আগে বেশ কয়েকটি নাটক তৈরি করেছি। সেগুলো করেছি সিনেমার প্রস্তুতি হিসেবে।'

'আমার "পদ্মাবতী" সিনেমার গল্পটি নিয়ে গত বছর থেকে কাজ করছি। এর চিত্রনাট্য লিখেছেন মনজুরুল ইসলাম মেঘ। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন জলি রহমান।  

তিনি আরও বলেন, নদীকূলের মানুষের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হবে ‘পদ্মাবতী’। 'আমি আশা করি, এই সিনেমার গল্প দর্শকদের আনন্দ দেবে।'

হলের পাশাপাশি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে বলে জানান নির্মাতা।

ধীমন বড়ুয়া প্রযোজিত আলী আজাদ পরিচালিত 'পদ্মাপাড়ি' সিনেমা সম্প্রতি সেন্সর সনদ পেয়েছ। এটি মুক্তি পাচ্ছে ২৯ ডিসেম্বর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status