|
সুপার ফোরের লড়াইয়ের আগে বাংলাদেশ দলে বড় দুঃসংবাদ
নতুন সময় ডেস্ক
|
![]() সুপার ফোরের লড়াইয়ের আগে বাংলাদেশ দলে বড় দুঃসংবাদ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিসিবি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরচেয়ে বড় ধাক্কা আর কি হতে পারে। দলের সেরা ব্যাটার তিনি হতে না পারেন কিন্তু সেরা ফর্মেতো বটেই। এশিয়া কাপে এক সেঞ্চুরি আর এক ফিফটিতে বাংলাদেশের তো বটেই পুরো টুর্নামন্টেরও সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। ১৯৩ রান নিয়ে পেছনে ফেলেছেন বাবর, মেহেদী, ইফতেখারদের। লিটন দাসকে দলে ফেরাতে নানা চেষ্টা ছিলো টিম ম্যানেজমেন্টের। তাই বলে নাজমুল শান্তকে বিদায় দেয়ার কথা নিশ্চয় ভাবেনি। আফগানিস্তান ম্যাচে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। যে কারণে ফিল্ডিংও করতে পারেননি। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানান, ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ব্যথার কথা জানিয়েছিল সে (শান্ত) এবং পরে ফিল্ডিং করতে পারেননি। বিষয়টি নিশ্চিত হতে এমআরআই স্ক্যান করা হয়েছিল। সতর্কতা হিসেবে, শান্ত টুর্নামেন্টে আর অংশ নেবে না। ম্যাচ শেষ খুড়িয়ে খুড়িয়ে লাহোরে অনার্স বোর্ডে নিজের নাম লিখতে আসেন নাজমুল। সমর্থকদের মনে তখনই জেগেছিলো শঙ্কা। পরবর্তীতে এমআরআই-এ গুরুতর হয়ে ধরা দেয় বা পায়ের পেশির ক্ষতি। যে কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যেতে বাধ্য হলেন শান্ত। বিশ্বকাপের আগে ফিট হয়ে ওঠার প্রত্যাশায় ঝুঁকি নেয়নি দল। ফিরে আসছেন দেশে। আর আগে থেকেই দলের সঙ্গে থাকা লিটন দাসের সেরা সতেরতে নাম তোলাটা হয়ে উঠল শুধুই আনুষ্ঠানিকতার। পুরো টুর্নামেন্ট জুড়েই ইনজুরি জর্জরিত বাংলাদেশ। দেশে থেকেই রেখে গিয়েছিল তামিম, এবাদতকে। লিটন দলের সঙ্গী হতে পারেননি অসুস্থতায়। নাজমুল শান্তকে হারিয়ে বিপর্যস্ত বাংলাদেশ দল আজও বিশ্রামে ছিল। আগামী বুধবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপরে ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ। মাঝে ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা/আফগানিস্তানের বিপক্ষে আরও একটি ম্যাচ রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
