|
আর্জেন্টিনার ক্লাবে যোগ দিলেন জামাল ভূঁইয়া
নতুন সময় ডেস্ক
|
![]() আর্জেন্টিনার ক্লাবে যোগ দিলেন জামাল ভূঁইয়া শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে ক্লাবটির সঙ্গে তার চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেন। এ সময় জামালকে পরিচয় করিয়ে দেয় আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলটি। সোল দ্যা মায়োতে জামাল ৬ নম্বর জার্সি পরে খেলবেন। দোভাষীর সহায়তায় স্প্যানিশ ভাষায় করা প্রশ্নের উত্তরে জামাল বলেন, এখানে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের অনেক মানুষ আমাকে পছন্দ করে। অনুসরণ করে। আমি এখানে এসেছি আমার দক্ষতা দেখাতে। আশা করি, আমি যদি ভালো খেলি, বাংলাদেশের আরও দু-তিনজন খেলোয়াড় এখানে আসতে পারবে। লাইভে জামাল আরও বলেন, আমি আমার অভিজ্ঞতা বিলিয়ে দিতে পারি ক্লাবকে। বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আমার। আমি নতুন প্রাণশক্তি দিতে চাই ক্লাবকে। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সোল দ্যা মায়োকে আরেক ধাপ ওপরে নিয়ে যেতে চাই। ক্লাবের সভাপতি আদেন ভালদেবেনিতো জামালকে স্বাগত জানিয়ে বলেন, জামাল আমাদের ক্লাবে যোগ দেওয়ায় অনেক ধন্যবাদ তাকে। ওকে পেয়ে আমরা খুব খুশি। আমাদের ক্লাবের পক্ষ থেকে ওকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার সব পূরণ করা হবে। বাংলাদেশের প্রথম ফুটবলার হিসাবে বিদেশে হংকং লিগে খেলেছিলেন কাজী সালাউদ্দিন। এরপর প্রয়াত মোনেম মুন্না, শেখ মো. আসলাম, গোলাম গাউস, রুমি ভারতের ইস্টবেঙ্গল এবং কায়সার হামিদ, সাব্বির কলকাতা মোহামেডানে খেলেছেন। আর্জেন্টিনায় বাংলাদেশের প্রথম ফুটবলার হিসাবে খেলবেন জামাল ভূঁইয়া। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
