|
'আমি এখন আরও লজ্জাহীন হয়েছি'
নতুন সময় ডেস্ক
|
![]() 'আমি এখন আরও লজ্জাহীন হয়েছি' গত ১৪ আগস্ট প্রথমবারের মতো বিগ বস প্রতিযোগিতায় অংশ নিয়ে পূজার জীবনে অনেক কিছু বদলে গেছে বলে জানান। এ অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, ‘বিগ বস’-এ আসার পর এখন আমি আরও বেশি নির্ভীক, লজ্জাহীন হয়েছি। আমি আরও খোলামেলা কথা বলতে চাই, পরিপূর্ণভাবে জীবনে বাঁচতে চাই। সম্প্রতি শেষ হয়েছে ‘বিগ বস ওটিটি টু’। এতে সেরা পাঁচজনের মধ্যে জায়গা করে নিয়েছেন পূজা। বিগ বসের অভিজ্ঞতার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে অভিনেত্রী জানান, এত মানুষের ভালোবাসা পেয়ে তিনি অভিভূত। এখন তার মনে হচ্ছে, অনেক আগে সিনেমা ছেড়ে ‘বিগ বস’-এ আসা উচিত ছিল। বিগ বসে অংশগ্রহণের বিষয়ে পূজা জানান, অনেকেই তাকে নিষেধ করেছিল অংশগ্রহণ করতে। তবে তার ইচ্ছা ছিল। তিনি এমন কিছু করতে চেয়েছেন, যা তাকে ডোবাবে কিংবা ভাসিয়ে তুলবে। অনেকেই বলেছিল এই শোতে গেলে তিনি নাকি লোকের চোখে খারাপ হয়ে যাবেন। কিন্তু তিনি কারও নিষেধ শোনেননি। জেদ থেকেই বিগ বসে অংশগ্রহণ করেন পূজা। উল্লেখ্য, বিগ বসের চূড়ান্ত পর্বে বাদ হন অভিনেত্রী পূজা। প্রতিযোগিতা থেকে বেরিয়ে ‘বিগ বস’ নিয়ে খারাপ কিছু বলেননি তিনি। জানিয়েছেন, বাবার অনুরোধে বিগ বসের ঘরে যেতে রাজি হয়েছিলেন। সেখানে অনেকের ভালোবাসাও পেয়েছেন তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
