|
কানাডার ভিসা পেলেন না ঢাবির ভিসি
নতুন সময় ডেস্ক
|
![]() কানাডার ভিসা পেলেন না ঢাবির ভিসি তবে ভিসি মো. আখতারুজ্জামান বলছেন, বিলম্বে আবেদন করায় ভিসা প্রসেসিংয়ে সময় লাগছে। এই বিলম্বের কারণে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না বলে তিনি কানাডা সফর বাতিল করেছেন। কিছু লোক এটাকে ভিন্নভাবে প্রচার করছে বলে মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কূটনৈতিক পাসপোর্টের অধিকারী। তিনি ভিসা না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা চলছে। জানা গেছে, ‘এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)’র কাউন্সিল কনফারেন্সে যোগ দিতে কানাডায় যাওয়ার কথা ছিল ড. আখতারুজ্জামানের। অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে তিনি আজ (১৯ জুলাই) অনুষ্ঠিতব্য ‘এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ সিম্পোজিয়াম-২০২৩’-এ অংশ নিতে আমন্ত্রণ পান। কিন্তু এক মাস আগে আবেদন করেও ভিসা না পাওয়ায় সিম্পোজিয়ামে অংশ নিতে পারছেন না ভিসি। ঢাবি ভিসি এমন এক সময়ে কানাডার ভিসা পাননি যখন বাংলাদেশের ওপর ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আর কানাডা হচ্ছে যুক্তরাষ্ট্রের মিত্র। যুক্তরাষ্ট্রের ভিসা নীতিই কানাডা অনুসরণ করে বলে ধরে নেয়া হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামে বাণিজ্য মেলা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
