ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীর যেসব এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 July, 2023, 10:25 PM

রাজধানীর যেসব এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি

রাজধানীর যেসব এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি

গত ১৭ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। আজ মঙ্গলবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. আফরিনা মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, এ বছর ১৭ জুলাই পর্যন্ত ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৬৯৭ জন। অন্যান্য বিভাগে ৭ হাজার ৭৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ১৮ থেকে ৪০ বছর বয়সী রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ঢাকা শহরে এসব রোগীর সংখ্যা সাত হাজার ৯৩ জন। ঢাকার বাইরে চার হাজার ১২০ জন। বর্তমানে দেশের সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে ঢাকাতে। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার যাত্রাবাড়ী, কদমতলী, জুরাইন, মানিকনগর, সবুজবাগ এবং মুগদা থেকে সবচেয়ে বেশি রোগী এসেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সবচেয়ে বেশি রোগী এসেছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও এবং বাড্ডা থেকে।

এদিকে, ডা. আফরিনা জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসহ সব হাসপাতালেই পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট দেয়া আছে। প্রয়োজন হলে রোগ নিয়ন্ত্রণ শাখা ব্যবস্থা নেবে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাড়া দেশে রেকর্ড ১৩ জনের মৃত্যু হয়েছে। এক হাজার ৫৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status