ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 June, 2023, 12:16 PM

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিদরা জানিয়েছেন বিশ্বের বেশির ভাগ মুসলিম দেশ ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার চেষ্টা করবে। এদিন আরবি বছরের ১১তম মাস জিলকদের ২৯তম দিন থাকবে। খবর খালিজ টাইমসের।

তবে ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি কষ্টসাধ্য হবে। বিশেষ করে ইসলামিক বিশ্বের মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে খালি চোখ ও টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাও কঠিন হবে।


ধারণা করা হচ্ছে, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। সে অনুযায়ী, ২৭ জুন হবে পবিত্র আরাফাতের দিন ও ২৮ জুন ঈদুল আজহা।

তবে জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। ফলে আশা করা হচ্ছে, আরাফাহর দিন পড়বে ২৭ জুন এবং ঈদুল আজহা হতে যাচ্ছে ২৮ জুন।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status