ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বদলে গেছেন রুনা খান
প্রকাশ: Sunday, 30 April, 2023, 2:00 PM

বদলে গেছেন রুনা খান

বদলে গেছেন রুনা খান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। নিজেকে সুঅিভনেত্রী প্রমাণ করেছেন আগেই। যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতেও জুড়ি নেই তার। এদিকে গেল বছরে আমূল পরিবর্তন এনেছেন নিজের শারীরিক গঠনেও। সম্প্রতি বদলে যাওয়া এই অভিনেত্রী নতুন গল্পে কাজ শুরু করেছেন। ঈদের ছুটি কাটিয়ে ‘আউটসাইডার’ নামের একটি নাটকের শুটিং শুরু করেছেন তিনি।

বদলে গেছেন রুনা খান

বদলে গেছেন রুনা খান

মেসবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এতে তার বিপরীতে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। এদিকে এ নাটক ছাড়াও আরেকটি পরিচয়ে হাজির হচ্ছেন রুনা খান। অনেক বছর ধরে নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন অনুষ্ঠান দিয়ে টিভি’র পর্দার নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি।

বদলে গেছেন রুনা খান

বদলে গেছেন রুনা খান

তবে টেলিভিশনে এবারই প্রথম রুনা খানকে দেখা যাবে উপস্থাপক হিসেবে। দুরন্ত টিভিতে আগামী ৫ই মে থেকে শুরু হচ্ছে নতুন গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’। প্রতি শুক্র ও শনিবার বেলা ২টা এবং রাত ৯টায় দেখা যাবে এই শো। ৫২ পর্বের এই শিশুতোষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন অভিনেত্রী। মোট ১০৪টি পরিবারের নানা গল্প নিয়ে হাজির হবেন তিনি। অভিনয় এবং উপস্থাপনা নিয়ে রুনা খান বলেন, অপূর্ব’র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আসলে দুর্দান্ত। অনেকদিন পর তার সঙ্গে কাজ করে ভালো লাগলো। অপরদিকে টেলিভিশন উপস্থাপনায় এটি আমার প্রথম কাজ। আশা করছি দর্শকরা উপভোগ করবেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status