ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, টিকে রইলেন তাঁর মা
প্রকাশ: Sunday, 30 April, 2023, 11:25 AM

জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, টিকে রইলেন তাঁর মা

জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, টিকে রইলেন তাঁর মা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে। তবে তাঁর মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এই সিদ্ধান্তের কথা জানান সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। গাজীপুর সিটি করপোরেশনের বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই যাচাই-বাছাই চলছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম।

রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ঋণ খেলাপি হওয়ায় জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নেতা–কর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজের ও মায়ের মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জাহাঙ্গীর আলম

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সকাল থেকেই গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। প্রতীক বরাদ্দ হবে ৯ মে। আগামী ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন চেয়েছিলেন জাহাঙ্গীর আলম। তবে দল মনোনয়ন দিয়েছে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানকে। ১৫ এপ্রিল বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই গুঞ্জন চলছিল স্বতন্ত্র প্রার্থী হতে পারেন জাহাঙ্গীর। সেই গুঞ্জন সত্যি করে গত বুধবার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলম। তাঁর হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর প্রতিনিধি। জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের নামেও মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এরপর গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর আলম। পরে তিনি সাংবাদিকদের বলেন, নৌকার বিরুদ্ধে নয়, ব্যক্তির বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status