|
ড্যাফোডিল এয়ার রোভার স্কাউট গ্রুপের ‘স্কাউট ওন’ ও সনদ বিতরণ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফোডিল এয়ার রোভার স্কাউট গ্রুপের ‘স্কাউট ওন’ ও সনদ বিতরণ ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের সভাপতি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং সহযোগী প্রধান ডঃ শরিফা সুলতানা। প্রধান অতিথিরি বক্তব্যে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উন্নত চরিত্র গঠনের মাধ্যমে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণ সাধন করতে পারে। তিনি ডিআইইউ এয়ার রোভার ইউনিটের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করে বলেন, ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোভার স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়ে ইতিমধ্যে বেশ কিছু সাফল্য অর্জন ও উদাহরন সৃষ্টি করেছে যা অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুকরনীয় হবে। তিনি স্কাউট আন্দোলনে রোভারদের আরো বেশী সক্রিয় ও অংশীদারীত্ব বাড়ানোর উপর জোর দেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, স্কাউটিং রোভারদের সুশৃংখল জীবনপরিচালনার শিক্ষা নেতৃত্ব গুন বিকাশে সহায়তা করে। স্কাউটিং এর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার বিশাল সুযোগ রয়েছে। তিনি রোভারদেও স্কাউটের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে পরিপূর্ন মানবজীবন গড়ে তুলে মানবসেবায় নিবেদিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সাবেক এবং বর্তমান মিলে প্রায় ১৫০জন রোভার সদস্য উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
