ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ফায়ার সার্ভিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 April, 2023, 12:48 PM

ফায়ার সার্ভিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ফায়ার সার্ভিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

বঙ্গবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যতটা সম্ভব সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, একই সাথে ফায়ার সার্ভিস অফিসে হামলা ও ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সকালে পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় পদ্মা সেতু নির্মাণে অর্থ বিভাগ থেকে নেয়া ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির প্রায় ৩১৭ কোটি টাকার চেক সরকারের কাছে হস্তান্তর করে সেতু বিভাগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঋণের চেক গ্রহণ করেন। আর চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনেক উন্নত দেশের থেকেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো বলে এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status