ফয়সাল হোসেন, বাংলাদেশের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।বাবা আনসার আলী,মা,ফজিলা বেগমের বড় সন্তান তার দেশের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এনায়েতপুর গ্রামে। বাল্যকাল থেকেই ফয়সাল মিডিয়ার প্রতি প্রচন্ড আকৃষ্ট। দীর্ঘ দশ বছর যাবৎ ওমানে বসবাস করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ তৈরিতে শিক্ষা গ্রহণ করেছেন। অনেক চৌকুস সাহসী ফয়সাল প্রচুর বই পড়েছেন সংবাদ পত্র এবং টিভি চ্যানেল সমন্ধে রয়েছে তার ব্যাপক আইডিয়া। তিনি নিজেকে সব সময় সংবাদকর্মী হিসেবে দেখতে আশা করতেন। ফয়সাল হোসেন দেশে পড়াশোনা শেষ করে ওমানের একটি কোম্পানিতে ফোরমেন হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের আলোচিত দৈনিক নতুন সময়ের নিয়মিত অনলাইন পাঠক ছিলেন তিনি এবারে গত ৯/০৩/২৩ তারিখে তার আবেদনের প্রেক্ষিতে তাকে ওমানের ব্যুরো চীফ পদে নিয়োগ দেয়া হয়। এবার তিনি তার স্বপ্ন পূরনের পাশাপাশি পুরো ওমানে দৈনিক নতুন সময়ের একটি চৌকস টীম গঠনের দায়িত্ব নিয়েছেন।এই বিষয়ে দৈনিক নতুন সময়ের সম্পাদক নাজমুল হক শ্যামল ও ব্যবস্থাপনা সম্পাদক সুমন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত ও ওমানে গঠিত বাঙালি কমিউনিটির সকল সহযোগিতা কামনা করেছেন।ফয়সাল হোসেন এখন থেকে ওমানের বিভিন্ন খবর তার টিমকে সাথে নিয়ে লিখিত ও ভিডিও ফুটেজের মাধ্যমে বাংলাদেশে খবর পাঠিয়ে নিজেকে একজন চৌকস সাংবাদিক হিসাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরনে বলিষ্ঠভাবে ভুমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।