ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
নেটদুনিয়ায় হইচই ফেলেছে চীনের ‘কিসিং ডিভাইস’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 February, 2023, 11:09 AM

নেটদুনিয়ায় হইচই ফেলেছে চীনের ‘কিসিং ডিভাইস’

নেটদুনিয়ায় হইচই ফেলেছে চীনের ‘কিসিং ডিভাইস’

ভিডিওকলে সঙ্গীকে চুমু দেওয়া যাবে, আর সেই চুমুতে বাস্তব চুমুর স্বাদও মেলবে, এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে চীন। খবর সিএনএনের।

উষ্ণ আর নড়াচড়া করতে পারে এমন সিলিকন ঠোঁটযুক্ত এক অদ্ভুত চীনা ডিভাইস নিয়ে এসেছে চীনের চাংঝো ভোকেশনাল ইনস্টিটিউট অব মেকাট্রনিক টেকনোলজি।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে ডিভাইসটির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, যেখানে দূরে থাকা দম্পতি বা প্রেমিক-প্রেমিকারা বাস্তব চুমুর স্বাদ পাবেন।

ডিভাইসটিতে প্রেসার সেন্সর ও সিলিকন ঠোঁট নাড়াতে পারে এমন যন্ত্র রয়েছে। ফলে সেটি ব্যবহারকারী ঠোঁটের চাপ, নড়াচড়া ও তাপমাত্রা অনুযায়ী ‘বাস্তবিক চুম্বনের’ অনুভূতি তৈরি করতে পারে। চুম্বনের সঙ্গে এটি ব্যবহারকারীর শব্দও অনুকরণ করতে পারে।

চীনের নতুন এই ডিভাইস নেটদুনিয়ায় হইচই ফেলে দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ ডিভাইসটি নিয়ে রসিকতা করলেও, অনেকে একে ‘অশ্লীল’ বলেছেন। অপ্রাপ্তবয়স্করাও এটি কিনতে ও ব্যবহার করতে উৎসাহ পেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।

সিএনএন জানিয়েছে, কারো সঙ্গে চুম্বনে প্রথমে ব্যবহারকারীকে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে এবং ডিভাইসটিকে মোবাইলের চার্জিং পোর্টের সঙ্গে সংযুক্ত করতে হবে। এর পর অপরপ্রান্তের সঙ্গীর সঙ্গে অ্যাপে যুক্ত হলে উভয়ে ভিডিও কল করতে পারবে এবং চুম্বন আদান-প্রদান করতে পারবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status