ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২১ কার্তিক ১৪৩৩
সোনাখচিত কাপড় পরে দুবাই থেকে আসলেন নোয়াখালীর জিয়াউল, অতঃপর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 January, 2023, 10:50 AM

সোনাখচিত কাপড় পরে দুবাই থেকে আসলেন নোয়াখালীর জিয়াউল, অতঃপরins class=

সোনাখচিত কাপড় পরে দুবাই থেকে আসলেন নোয়াখালীর জিয়াউল, অতঃপর

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে স্বর্ণের কাপড় পরে আসা এক ব্যক্তিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আটক করা হয়েছে। এ সময় তার পরিহিত আন্ডারওয়্যার, সেন্ডো গেঞ্জি ও প্যান্ট খুলে  জুয়েলার্সে নিয়ে গিয়ে ১ কেজি ৭৬২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে দুবাই এয়ারলাইন্সের এফজেড-৫৬৩ ফ্লাইটে করে আসা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা মো. জিয়াউল হকের কাছ থেকে বিশেষ কায়দায় আনা এসব স্বর্ণ উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ মানবজমিনকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদ থাকায় দুবাই থেকে আসা মোহাম্মদ জিয়াউল হককে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে বিশেষ কায়দায় আনা ১ কেজি ৭৬২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। তিনি বলেন, উক্ত ব্যক্তি বিমানবন্দর টারমিনাল ত্যাগের পূর্ব মুহূর্তে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃক আটক হন। এই যাত্রী তার পরিহিত সেন্ডো গেঞ্জি, ফুলপ্যান্ট ও আন্ডাওয়্যারের ভেতরে স্বর্ণের প্রলেপ দিয়ে লুকিয়ে উক্ত স্বর্ণ চোরাচালানের চেষ্টা করেছিল যার ওজন ১ কেজি ৪২৯ গ্রাম। একইসঙ্গে তার কাছ থেকে ২টি স্বর্ণের বার (২৩৩ গ্রাম) ও ১০০ গ্রাম স্বর্ণালংকারও উদ্ধার করা হয়। আটক এই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status