|
চসিক কাউন্সিলরদের বেহাত হওয়া আইডি-পাসওয়ার্ডে ৫ হাজার সনদসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রাম ব্যুরো
|
![]() চসিক কাউন্সিলরদের বেহাত হওয়া আইডি-পাসওয়ার্ডে ৫ হাজার সনদসহ গ্রেপ্তার ৪ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সনদ জালিয়াত গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার ডা. মঞ্জুর মোর্শেদ। এসময় অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহউদ্দীন, সহকারী কমিশনার দেলোয়ার হোসেন, পরিদর্শক সঞ্জয় সিনহাসহ ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জন্ম নিবন্ধন ইস্যু করতে যাচাই-বাছাইয়ের কিছু বিষয় থাকে। সরকারি একটি প্রক্রিয়ায় জন্ম নিবদ্ধন সনদ ইস্যু করা হয়।সেই নিয়ম ভেঙ্গে তারা অপরাধ করেছে। এটি গুরুত্বপূর্ণ এবং জাতীয় নিরাপত্তার বিষয়ও। তাই আমরা গুরুত্বদিয়ে এই চক্রটিকে আইনের আওতায় এনেছি। সংবাদ সম্মেলনে ডা. মঞ্জুর মোর্শেদ বলেন, জন্মসনদ ইস্যুর ঘটনায় আটককৃত চক্রটিসহ আরও একাধিক গ্রুপ দীর্ঘদিন যাবৎ সক্রিয়। এ পর্যন্ত ৫ হাজারেরও অধিক জন্ম নিবন্ধন সনদ ইস্যু ও বিতরণ করেছে। সারাদেশে একাধিক জালিয়াত চক্রের সন্ধান আমরা পেয়েছি।সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জন্ম নিবন্ধন সেবা’ ‘জন্মনিবন্ধন সংশোধন সেবা’ ‘জন্ম নিবন্ধন হেল্প সেন্টার’ ইত্যাদি নমে বেনামে গ্রুপ খুলে তাতে স্বল্প সময়ে ও স্বল্পমূল্যে জন্মসনদ প্রদানের পোষ্ট করেন এসব চক্র। আটক চক্রটি তাদের অপরাধ স্বীকার করেছে জানিয়ে অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন। আটক কৃতরা হলেন, ১৬ বছরের কিশোর জহির আলম, সাথে তার দুলাভাই মোস্তাকিম, শালা-দুলাভায়ের সাথে আটক অপর দুইজন হলো দেলোয়ার হোসাইন সাইমন, আব্দুর রহমান আরিফ দুইজনের কম্পিউটার সংক্রান্ত টাইপ, প্রিন্টের ব্যবসা রয়েছে।তাদের কাজথেকে সিপিইউ, ৩টি মনিটর, ১টি স্ক্যনার কাম প্রিন্টার, ১টি প্রিন্টার, এবং ৪টি মোবাইল জব্দ করা হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
