ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাচ্চা নেয়ার সময় সারোগেসির সাহায্য নেয়ার কারণ প্রিয়াঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 January, 2023, 12:25 PM
সর্বশেষ আপডেট: Saturday, 21 January, 2023, 12:57 PM

বাচ্চা নেয়ার সময় সারোগেসির সাহায্য নেয়ার কারণ প্রিয়াঙ্কা

বাচ্চা নেয়ার সময় সারোগেসির সাহায্য নেয়ার কারণ প্রিয়াঙ্কা

শারীরিক কিছু জটিলতার কারণেই সারোগেসি পদ্ধতিতে সন্তান নিয়েছেন বলে জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি মার্কিন ম্যাগাজিন ভোগকে দেয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টি জানান তিনি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

গত বছরের শুরুতে সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেয়া নিয়ে অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল এই অভিনেত্রীকে।

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, আমার নানান শারীরিক জটিলতা আছে। আর তাই নিজের সন্তানের জন্ম দিতে আমি সক্ষম ছিলাম না। তাই বাচ্চার ব্যাপারে ভাবনাচিন্তা করতে গেলে সারোগেসি ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি।

নিজেদের সারোগেট সম্পর্কে প্রিয়াঙ্কা বলেন, আমাদের সারোগেট খুব উদার ছিল। তিনি দয়ালু, সুন্দর ও মজার। এবং ছয় মাস ধরে আমাদের জন্য এই মূল্যবান উপহারের যত্ন রেখেছিলেন।

প্রসঙ্গত, সময়ের অন্তত তিন মাস আগেই জন্ম হয়েছিল নিক-প্রিয়াংকার মেয়ের। তিন মাস ধরে তাকে রাখা হয়েছিল লসঅ্যাঞ্জেলেসের লা জোলার রেডি চিলড্রেন হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। সম্প্রতি মেয়ে মালতি ম্যারির প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছেন এই দম্পতি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status