ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 January, 2023, 10:26 PM

এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘সাথে আছি সবসময়’ অঙ্গীকার নিয়ে ২০১৩ সালের ১৯ জানুয়ারি যাত্রা শুরু হয় দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসএ টিভির। প্রতিষ্ঠাবার্ষিকীর গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে এসএ টিভির পর্দায় ৩দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

দশ পেরিয়ে ১১ বছরে পদার্পণ করলো এই চ্যানেলটি। ১৯ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন এসএ টিভির চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন পারভীন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নূর এ আলম রুবেল, উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার শেলী, পরিচালক শামসুল আলম পান্থ, পরিচালক সায়মা আহমেদ শান্তা, নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন, চিফ মার্কেটিং অফিসার মনিরুল ইসলাম মনি, হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল।

এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, ‘মানুষের আস্থা অর্জনে শতভাগ কাজ করছে এসএটিভি। মানুষের ভালোবাসা নিয়ে আরো অনেক দূর এগিয়ে চাই। দেশের সব শ্রেণীর গণমানুষকে নানা ঘটনার ভেতরের তথ্য, বিনোদন ও প্রয়োজনীয় সেবা দিতে গ্রাম থেকে শহরের সবখানে পাশে রয়েছে এসএটিভি। ভবিষ্যতেও চ্যানেলটি মানুষের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।’

১৯ জানুয়ারি সকাল থেকে আমন্ত্রিত অতিথিদের আগমনে মুখরিত থাকছে এসএ টিভির মূল সম্প্রচার ভবন। দিনভর চলবে এ আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকল দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status