ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার দানি আলভেজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 January, 2023, 6:56 PM
সর্বশেষ আপডেট: Friday, 20 January, 2023, 6:59 PM

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার দানি আলভেজ

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার দানি আলভেজ

যৌন হয়রানি অভিযোগে স্পেনে গ্রেপ্তার হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা দানি আলভেজ। এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় সাক্ষ্য দিতে গিয়ে গ্রেপ্তার হন এই বার্সেলোনা কিংবদন্তি। সেই নারীর অভিযোগ ছিল, ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে আলভেজ তাঁকে যৌন হয়রানি করেছেন।

আজ সকালে আলভেজ থানায় যাওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আটক করে পুলিশ। এর আগে ঘটনার দুদিন পর সেই নারী আলভেজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটি সামনে নিয়ে আসেন। ওই নারীর দাবি, তাঁর অনুমতি ছাড়াই আলভেজ তাঁকে স্পর্শ করেছেন। ওই নারীর অভিযোগের ভিত্তিতে ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে। যদিও শুরু থেকে অভিযোগটি অস্বীকার করে আসছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

স্পেনের সংবাদমাধ্যম কোপে বলছে, আটক আলভেজকে এখন আদালতে নেওয়া হবে। তদন্ত চলাকালে এই ডিফেন্ডারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই সিদ্ধান্ত দেবেন বিচারকেরা।

এর আগে গত সপ্তাহে আতেনা ৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলভেজ নৈশ ক্লাবে যাওয়ার কথা স্বীকার করলেও সেই নারীকে হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছিলেন, ‘আমি সেদিন নাচছিলাম এবং কারও ক্ষতি না করে ভালো সময় কাটাচ্ছিলাম। আমি জানি না এই নারী কে। একজন নারীর সঙ্গে আমি কীভাবে এমনটা করতে পারি? নাহ্‌।’


৩৯ বছর বয়সী আলভেজ ক্যারিয়ারে দুই মেয়াদে বার্সেলোনায় খেলেছেন। প্রথম মেয়াদে তিনি খেলেন ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত। এরপর ২০২১-২২ মৌসুমেও বার্সায় খেলেন এই রাইটব্যাক। আর ব্রাজিল জাতীয় দলে তাঁর অভিষেক হয় ২০০৬ সালে। কাতার বিশ্বকাপেও ব্রাজিলের হয়ে খেলেছেন আলভেজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status