ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
'স্মার্ট বাংলাদেশ' গঠনে নাগরিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
সুমন চৌধুরী
প্রকাশ: Friday, 20 January, 2023, 12:04 AM

'স্মার্ট বাংলাদেশ' গঠনে নাগরিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

'স্মার্ট বাংলাদেশ' গঠনে নাগরিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

বঙ্গমাতা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম আনিছুর রহমানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় 'স্মার্ট বাংলাদেশ' গঠনে নাগরিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বুধবার বিকেল ৪টায় প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। 

সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন -  সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডা. এম এ রউফ সরদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ব্যারিস্টার নাঈম হাসান, পরিষদের প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, অগ্রণী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংক শাখা কমিটির সভাপতি রেজিনা পারভীন, বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা ডাক্তার  এনামুল হক এমডি, আন্তর্জাতিক সম্পাদক  ড. ফেরদৌস খাঁন, স্বাস্থ্য সম্পাদক ডা. নাজমুল হোসেন মুক্ত, সোনালী ব্যাংক শাখার প্রতিনিধি বাবু বিকে নাথ ও শিশু বক্তা মিম রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় পরিষদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এবং আলোচনা সভা শেষে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দকে পাঁচতারা হোটেলে পরিষদের পক্ষ থেকে আপ্যায়িত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status