ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দিনভর গোলাগুলির পর তুমব্রু রোহিঙ্গা ক্যাম্পে আগুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 January, 2023, 9:32 AM

দিনভর গোলাগুলির পর তুমব্রু রোহিঙ্গা ক্যাম্পে আগুন

দিনভর গোলাগুলির পর তুমব্রু রোহিঙ্গা ক্যাম্পে আগুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তে শূন্যরেখায় বুধবার দিনভর গোলাগুলির পর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে।

বুধবার বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্যাম্পের শতাধিক ঘর পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা দ্য ডেইলি স্টারকে অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা পাশের তুমব্রু বাজারে আশ্রয় নিয়েছেন। প্রশাসন তাদের ক্যাম্পে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেননি তিনি।

এর আগে বুধবার ভোর থেকে তুমব্রু সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১ রোহিঙ্গা নিহত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status