ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
১৩ হাজার টাকার মধ্যে তিন স্মার্টফোন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 January, 2023, 2:24 PM

১৩ হাজার টাকার মধ্যে তিন স্মার্টফোন

১৩ হাজার টাকার মধ্যে তিন স্মার্টফোন

দেশের বাজারে ১৩ হাজার টাকার নিচে ভালো মানের স্মার্টফোন পাওয়া যায়।

নতুন বছরে নতুন স্মার্টফোন কিনতে চান অনেকে। এ জন্য প্রায় সবাই কম দামে ভালো মানের স্মার্টফোনের খোঁজ করেন। বিষয়টি মাথায় রেখে বিভিন্ন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান দেশের বাজারে ১৩ হাজার টাকার নিচে বেশ কয়েকটি ভালো মানের স্মার্টফোন বাজারজাত করছে। দাম তুলনামূলক কম হলেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনগুলো দিয়ে প্রয়োজনীয় প্রায় সব কাজই করা যায়। ১৩ হাজার টাকার নিচে ৩ স্মার্টফোনের খোঁজ দেখে নেওয়া যাক—
১৩ হাজার টাকার মধ্যে তিন স্মার্টফোন

১৩ হাজার টাকার মধ্যে তিন স্মার্টফোন









রেডমি ১০ এ


অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা ৬.৫৩ ইঞ্চি পর্দার ফোনটিতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর প্রসেসর। ৪ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি–সুবিধা থাকায় চার্জ নিয়ে চিন্তা করতে হয় না। আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সর–সুবিধার ফোনটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা।
১৩ হাজার টাকার মধ্যে তিন স্মার্টফোন

১৩ হাজার টাকার মধ্যে তিন স্মার্টফোন









স্যামসাং গ্যালাক্সি এ০৪


স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের স্বল্প বাজেটের ফোন হচ্ছে গ্যালাক্সি এ০৪। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলা ৬.৫ ইঞ্চি পর্দার এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টাকোর প্রসেসর। ৩ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির সামনে ও পেছনে রয়েছে ৫০ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি–সুবিধার ফোনটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা।

রিয়েলমি সি৩৩


অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলা ৬.৫ ইঞ্চি পর্দার এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টাকোর প্রসেসর। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি–সুবিধার ফোনটি ১০ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থন করায় দ্রুত চার্জ হয়। ৩ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির সামনে ও পেছনে রয়েছে ৫০ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। দাম ১২ হাজার ৯৯৯ টাকা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status