ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ছাত্রলীগের মঞ্চ থেকে পড়ে লিলির পায়ে ৩ অস্ত্রোপচার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 January, 2023, 9:56 AM
সর্বশেষ আপডেট: Monday, 9 January, 2023, 11:10 AM

ছাত্রলীগের মঞ্চ থেকে পড়ে লিলির পায়ে ৩ অস্ত্রোপচার

ছাত্রলীগের মঞ্চ থেকে পড়ে লিলির পায়ে ৩ অস্ত্রোপচার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে।

সেই মঞ্চ থেকে পড়ে গুরুতর আহত হন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। তার পা ভেঙে যাওয়ায় তিনটি স্থানে অস্ত্রোপচার করতে হয়েছে বলে জানান তার স্বামী দেলোয়ার হোসেন।

শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার পায়ে অস্ত্রোপচার করা হয়।

লিলির স্বামী দেলোয়ার হোসেন বলেন, তার পায়ের হাড়ের তিনটি অংশ ভেঙে গেছে। একটি অংশ আলাদা হয়ে গেছে।

তিনি আরও বলেন, মঞ্চ থেকে পড়ার সময় লিলির পায়ের ওপর হয়তো ভারি কিছু পড়েছিল। তার হাঁটুর নিচের হাড়ে চিড় দেখা গেছে।

স্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন স্বামী আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন।

প্রযুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা ছাড়াও আহত হয়ে চিকিৎসা নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মো. জসিম উদ্দিনসহ আরও বেশ কয়েকজন নেতা।

তবে শুক্রবারের ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে ছাত্রলীগ নেতারা ওবায়দুল কাদেরকে জড়িয়ে ধরলে তিনি বড় ধরনের

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status